News Flash

Image

চুরি যাওয়া বাইক সহ তিন চোর আটক

আগরতলা, ২১ জুন : চুরি যাওয়া বাইক সহ তিন চোরকে আটক করে এন সিসি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে বলে জানান এস ডি পিও সুব্রত বর্মণ।

এস ডি পিও সুব্রত বর্মণ জানিয়েছেন, গত ১৮ জুন আগরতলা অভয়নগর এলাকা থেকে রিপন চাকমা নামে এক ব্যক্তির একটি রয়্যাল এনফিল্ড বাইক চুরি হয়। পরবর্তী সময়ে এবিষয়ে অভয়নগর আউটপোস্টে একটি মামলা দায়ের করা হয়। মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমে অভয়নগর আউটপোস্ট ও এনসিসি থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে শঙ্কর সরকার ওরফে কালু নামে এক চোরকে মধুপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে। পরদিন সকালে মধুপুর থানার পুলিশ বাইকটিও উদ্ধার করতে সক্ষম হয়। সাথে অভিযুক্ত শঙ্কর সরকারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। আটককৃত অপর দুজন হল উত্তম দাস ও শ্যামল নন্দী।

আরও জানিয়েছেন, তাদের চুরির কাজে ব্যবহৃত বাইকটিও আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

তিপরা মথার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপরা মথার সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলছে বলে জানালেন…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

কমনওয়েলথে জুডোয় সোনা জয়, ত্রিপুরায় ফিরলেন গর্বের কন্যা অস্মিতা

আগরতলা, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top