News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল পড়ুয়ারা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল পড়ুয়ারা

আগরতলা, ২১ জুন : শিক্ষক বদলির প্রতিবাদে সোনামুড়া নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজ সোনামুড়া – বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, একে শিক্ষক স্বল্পতা, তার ওপর বিষয় শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে রয়েছে বিদ্যুতের সমস্যা, খেলার সামগ্রী ও মাঠের অভাব, বর্তমান শিক্ষাবর্ষে এখনো পাঠ্য বই মিলেনি, ইত্যাদি নানা প্রকার সমস্যায় জর্জরিত বিদ্যালয়। বিদ্যালয়ে একজন মাত্র ইংরেজি শিক্ষিকা, তাকেও বদলি করে দেওয়া হয়েছে। তার বদলে যে শিক্ষক এখানে আসার কথা, তিনি এখনো আসেননি। তাতে তাদের পড়াশোনা বন্ধ হয়ে পড়ছে ছাত্রীরা।

তাদের দাবি, ইংরেজি শিক্ষককে বদলি করা যাবে না। কারণ, তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে। এরই প্রতিবাদে আজ সোনামুড়া শহরের মূল সড়কে নেমে বিক্ষোভ শুরু করেছে সোনামুড়া নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশনের ছাত্র ছাত্রীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে।

এদিলে, খবর পেয়ে পুলিশ এবং বিদ্যালয়ের পরিদর্শক। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এবং শিক্ষক বদলির বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top