News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে তপশিলি কংগ্রেসের সাংগঠনিক সভা, শাসকদলের বিরুদ্ধে তোপ নিরঞ্জন দাসের
Image

কুমারঘাটে তপশিলি কংগ্রেসের সাংগঠনিক সভা, শাসকদলের বিরুদ্ধে তোপ নিরঞ্জন দাসের

কুমারঘাট, ২১ জুন: কৈলাশহর জেলা তপশিলি জাতি কংগ্রেসের উদ্যোগে শনিবার কুমারঘাট কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। ফটিকরায় ও কুমারঘাট এলাকার তপশিলি জাতি কংগ্রেস কর্মীদের নিয়ে এই সভায় উপস্থিত ছিলেন তপশিলি কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাস।

সভায় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তপশিলি জাতি গোষ্ঠীর বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে সংগঠনের প্রতিটি স্তরকে। পাশাপাশি তিনি বর্তমান শাসক দলের “সজনপোষণ ও দুর্নীতির রাজনীতি”-র বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান।

নিরঞ্জন দাস আরও জানান, রাজ্যের বিধানসভায় তপশিলি জাতির জন্য নির্দিষ্ট ১০টি আসন বলিষ্ঠভাবে কংগ্রেসের দখলে আনার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “এসসি কংগ্রেসকে চাঙ্গা করতে আমি সারা রাজ্য চষে বেড়াচ্ছি। তপশিলি সমাজকে সংগঠিত করে কংগ্রেস পার্টিকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত ছিলেন তপশিলি কংগ্রেসের রাজ্য কোঅর্ডিনেটর মানিক চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান সত্যবান দাস, ওয়ার্কিং প্রেসিডেন্ট সজল মালাকার, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, কৈলাশহর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীরণ দাস, কৈলাশহর জেলা এসসি কংগ্রেসের চেয়ারম্যান যুগল মালাকার, পাবিয়াছড়া এসসি কংগ্রেসের চেয়ারম্যান কিরেন্ড মালাকার, ফটিকরায় এসসি কংগ্রেসের চেয়ারম্যান বাবুল দাস, পাবিয়াছড়া ব্লক সভাপতি অসিত দেব এবং ঊনকোটি জেলা এসসি কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বাগত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে নিরঞ্জন দাস কুমারঘাট থেকে সরাসরি ধর্মনগরে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top