News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যোগের সুরে মুখরিত খোয়াই, মন্ত্রীর উপস্থিতিতে পালিত আন্তর্জাতিক যোগ দিবস
Image

যোগের সুরে মুখরিত খোয়াই, মন্ত্রীর উপস্থিতিতে পালিত আন্তর্জাতিক যোগ দিবস

খোয়াই, ২১ জুন : যোগা আমাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য এক অনবদ্য ক্রিয়া।”— এই মন্ত্রকে পাথেয় করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে খোয়াইতেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১১তম আন্তর্জাতিক যোগ দিবস।

আজ সকাল ৭টায় খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বালক বিদ্যালয়ের সিন্থেটিক টার্ফ ফুটবল ময়দানে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহতী এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী জেলাশাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ, খোয়াইয়ের মহকুমা শাসক সুশ্রী চারু, জিলা পরিষদের সদস্য অনুকূল দাস এবং বিশিষ্ট সমাজসেবী সমীর দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর ভাষণে বলেন, “যোগা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার এক অনবদ্য মাধ্যম। আমি সমাজের সকল অংশের ও সকল বয়সের মানুষকে আহ্বান জানাই, তাঁরা যেন নিয়মিত যোগাভ্যাস করে নিজেদের সুস্থ রাখেন।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগা যেভাবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে, তারও ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যোগাভ্যাস করেন, যা এই দিবসটির উদযাপনকে এক নতুন মাত্রা দেয়।

Releated Posts

তিপরা মথার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপরা মথার সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলছে বলে জানালেন…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

কমনওয়েলথে জুডোয় সোনা জয়, ত্রিপুরায় ফিরলেন গর্বের কন্যা অস্মিতা

আগরতলা, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top