News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আশিস দাস হত্যাকান্ডের ঘটনায় উত্তপ্ত কমলপুর, ইট ভাট্টায় আগুন, গাড়ি ভাঙচুর
Image

আশিস দাস হত্যাকান্ডের ঘটনায় উত্তপ্ত কমলপুর, ইট ভাট্টায় আগুন, গাড়ি ভাঙচুর

কমলপুর, ২১ জুন :কমলপুরের ছোটসুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামে আশিস দাস হত্যাকান্ডে পর থেকে উত্তেজিত হয়ে পড়ে ছোটসুরমা সহ মরাছড়া বিভিন্ন এলাকা। ওই ঘটনার উত্তেজিত জনতা আর কে আই ইট ভাটার ৫টি গাড়ি সহ একটি পরিত্যাক্ত বাঁশের ঘরে আগুন ধরিয়ে দেয়। ওই গ্রাম গুলিতে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জুন ছোটসুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামের বাসিন্দা আশিস দাস (৩৭) হত্যা কান্ডের ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ জনতা পাঁচটি গাড়িসহ একটি পাশের পরিত্যক্ত ঘর আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের গাড়ির জল শেষ হয়ে গেলে আশপাশ এলাকায় জলের ব্যবস্থা না থাকায় আগুন নেভানোর ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। কিভাবে কারা আগুন লাগিয়েছে এব্যাপারে গ্রামের মানুষ কেউ মুখ খুলতে চায় নি।

এক ফায়ার সার্ভিসের কর্মী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৩টি টিপার, ১টি ডজার,১ মালবাহী বলেরো মিনি ট্রাক আগুনে পুড়ে যায়। এখানে জলের ব্যবস্থা নেই। আগুন নেভাতে কষ্ট হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৮০/৯০ লক্ষ টাকার উপর। এদিকে, আশিসের বাড়ির অবস্থা করুন দশায় পরিনত হয়েছে।

Releated Posts

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top