News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের ১৮ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী
Image

রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের ১৮ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২১ জুন : রাজ্য সরকার ২০১৮ সালের আগে পর্যন্ত সারা রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে।পরিবারগুলির আবেদনের ভিত্তিতে এখন পর্যন্ত ১৮ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় মৃত ব্যক্তিদের পরিবারগুলির পক্ষ থেকে সরকারি চাকরি দেওয়ার জন্য ৩৯টি আবেদনপত্র জমা পড়েছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা জানান।

রাজনৈতিক প্রতিহিংসায় নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারি সাহায্য করার জন্য স্ক্রুটিনি কমিটি ফর স্ক্রুটিনি অব অ্যাপ্লিকেশনস রিসিভড ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু মেম্বারস অব ফ্যামিলি অব পার্সনস কিন্ড ইন পলিটিক্যাল ভায়োলেন্স শীর্ষক স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই স্ক্রুটিনি কমিটির চেয়ারম্যান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত ১৯ জুন এই স্ক্রুটিনি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে আরও ৮টি পরিবারের পক্ষ থেকে সরকারি চাকরি পাওয়ার আবেদনপত্র জমা পড়েছে। স্ক্রুটিনি কমিটি পরবর্তী সময়ে রাজ্য সরকারের কাছে সভার প্রতিবেদন পেশ করবে। তিনি বলেন, ১৯৮৩ সাল থেকে ২০১৮ সালের আগে পর্যন্ত অনেক মানুষ রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসায় প্রাণ দিয়েছেন। ঐসব পরিবারগুলিকে সাহায্য করার জন্য সুষ্ঠু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top