News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তার বেহাল দশার কারণে সাধারণ নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ
Image

রাস্তার বেহাল দশার কারণে সাধারণ নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ

আগরতলা, ১৯ জুন : রাস্তার বেহাল দশার কারণে যান চলাচল সহ সাধারণ নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিসত্বর রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষুদ্ধ সাধারণ নাগরিক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট চা বাগান থেকে সেকেরকোট রেল স্টেশনের আই ও সি এলএর প্রজেক্টের জন্য রাস্তা বড় করার বরাত পায় কোন একটি ঠিকাদারি কোম্পানি। গত বছর থেকে রাস্তা বড় করার কাজ শুরু করে কিন্তু বৃষ্টির জন্য কাজ বেশ কিছুদিন ধরেই বন্ধ রাখা হয়েছে কিন্তু রাস্তাটি তৈরীর জন্য মাটি কাটার ফলে এই বর্ষা মরশুমে রাস্তাটি এখন চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সেকেরকোট থেকে কাঞ্চন মালা যাওয়ার আসার সমস্ত গাড়ি এবং বাইক এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্টকর হয়ে পড়েছে।

বিশেষ করে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে কোন স্থানান্তর করা রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় রোগীকে। রাস্তায় বড় বড় গর্ত হয়ে জল জমাট বেঁধে আছে এবং সম্পূর্ণ রাস্তায় দান জমির মত কাদায় পরিণত হয়েছে। যার ফলে ভুক্তভোগী সাধারণ মানুষ বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

Releated Posts

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু, চাঞ্চল্য

কৈলাসহর, ৯ আগস্ট: কৈলাসহর উত্তরাঞ্চলের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকায়…

ByByReshmi Debnath Aug 9, 2026

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top