News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ভাঙচুর, প্রতিবাদে সরব প্রদেশ বিজেপি
Image

বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ভাঙচুর, প্রতিবাদে সরব প্রদেশ বিজেপি

আগরতলা, ১২ জুন : বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়িতে বাংলাদেশের ইউনুস খানের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে দুষ্কৃতিকারীরা আক্রমণ করে। তারই প্রতিবাদে আজ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে বিক্ষোভ দেখাবে প্রদেশ বিজেপি। সকলকে এই মিছিলে শামিল হওয়ার আহবান জানিয়েছেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য।

এদিন প্রদেশ বিজেপি সভাপতি জানিয়েছেন, গতকাল বাংলাদেশে মোহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনামলে শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমণ চালিয়েছে। অত্যন্ত অনুতাপের বিষয় যিনি বিশ্বকে সুদৃঢ় পথ দেখিয়েছেন আজ তারই পৈত্রিক বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রদেশ বিজেপি। আজ এরই তীব্র প্রতিবাদ জানিয়ে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে বিক্ষো*ভ দেখাবে প্রদেশ বিজেপি।

এই আন্দোলন কর্মসূচিতে সকলকে এগিয়ে আসতে আহ্বান করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top