News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মোহরছড়া শাখায় বন্ধ পরিষেবা, হয়রানির শিকার গ্রাহকরা
Image

ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মোহরছড়া শাখায় বন্ধ পরিষেবা, হয়রানির শিকার গ্রাহকরা

আগরতলা, ১০ জুন : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মোহরছড়া শাখায় পরিষেবা একপ্রকার বন্ধ হয়ে রয়েছে। পরিষেবা স্তব্ধ থাকার পরও কোন হেলদোল নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ফলে ব্যাঙ্কে আসা গ্রাহকরা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের তেলিয়ামুড়া মহকুমার মোহড়ছড়া শাখায় দীর্ঘ প্রায় এক সপ্তাহ পূর্বে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ব্যাঙ্ক চত্বর। ফলে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে ব্যাঙ্কের মতো একটি জরুরি পরিষেবা স্তব্ধ থাকার পরও কোন হেলদোল নেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ফলে ব্যাঙ্কে আসা গ্রাহকরা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছে।

বিদ্যুৎ সংযোগ না থাকাই ব্যাঙ্কের সব ধরনের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে প্রায় এক সপ্তাহ ধরে। ফলে বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রাহকরা বিশেষ করে প্রবীণ নাগরিকটা তাদের ভাতা সংগ্রহের জন্য ব্যাঙ্কে এসে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। এই বিষয়ে বুধবার সংবাদমাধ্যমের কর্মীরা ব্যাঙ্কে গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে জানতে পারে, দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ব্যাঙ্কে বিদ্যুৎ পরিষেবা নেই, ফলে ব্যাঙ্কের সব ধরনের কাজকর্ম যেমন স্তব্ধ হয়ে পড়েছে তারই সঙ্গে এই হাঁসফাঁস গরমে ব্যাঙ্কে এসে হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে ব্যাঙ্কে কর্মরত ব্রাঞ্চ ম্যানেজার রীনা মজুমদারের সাথে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দীর্ঘ এক সপ্তাহ ধরে ব্যাংকের পরিষেবা বন্ধ।

তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে অতি দ্রুত এই সমস্যার সমাধানের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া তিনি আরো জানিয়েছেন যে,, জরুরী ভিত্তিতে বিভিন্ন কাজ তেলিয়ামুড়া ব্রাঞ্চ এগিয়েও করা হচ্ছে তেলিয়ামুড়া ব্রাঞ্চে কর্মী সল্পতা থাকায় ধরনের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। এছাড়াও বিগত সময় থেকেই এই ব্যাঙ্কে নেটওয়ার্কের সমস্যা নিত্যদিনের সঙ্গী বলে জানিয়েছেন তিনি। তবে আগামী দু থেকে তিন দিন এর মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রচেষ্টায় ব্যাঙ্ক পরিষেবার স্বাভাবিক করা হতে পারে বলে আশ্বস্ত করেন তিনি।

Releated Posts

কমনওয়েলথে জুডোয় সোনা জয়, ত্রিপুরায় ফিরলেন গর্বের কন্যা অস্মিতা

আগরতলা, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে দেশ ও ত্রিপুরার নাম…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top