News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতি-জনজাতিদের কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

জাতি-জনজাতিদের কৃষ্টি-সংস্কৃতি রক্ষায় আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন : মানুষের সমস্যায় পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত ধর্ম। একে অপরের প্রতি ভালোবাসা, প্রীতি এটাই হচ্ছে ধর্মের মূল বক্তব্য। রাজ্যের বর্তমান সরকারও মানুষের মৌলিক সমস্যা সমাধানে সদা সচেষ্ট। আজ কের চৌমুনীস্থিত শিব-কালী মন্দিরের ৩২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে বস্ত্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন।

তিনি বলেন, নাস্তিকতার অবসান হয়ে এখন আস্তিকতার পরিবেশ সমাজে পরিলক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রের সরকার দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহা রক্ষায় এবং পুনরুদ্ধারে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করে চলছে। রাজ্যের বর্তমান সরকারও সেই দিশায় কাজ করে চলছে। উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে জাতি-জনজাতিদের কৃষ্টি-সংস্কৃতি রক্ষায়ও আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার শান্তি সম্প্রতি রক্ষায় বদ্ধপরিকর। শান্তি সম্প্রীতি রক্ষায় উত্তর-পূর্বাঞ্চলে ইতিমধ্যেই অনেকগুলি চুক্তি সম্পাদিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট পলিসি উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতিকে তরান্বিত করেছে। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন আজ সারা দেশে সমাদৃত।

মুখ্যমন্ত্রী বলেন, এই কের চৌমুহনীতে এক সময় কের পুজা হত। পরবর্তীকালে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়। সেই অর্থে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মুখ্যমন্ত্রী আজকের এই কল্যাণকামী উদ্যোগের জন্য মন্দির কর্তৃপক্ষের প্রশংসা করেন। অনুষ্ঠান শুরুর পূর্বে মুখ্যমন্ত্রী মন্দিরে প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী দুঃস্থদের মধ্যে বস্ত্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিশিষ্ট আইনজীবী কল্যাণ ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক দেবাশিষ ভট্টাচার্য্য প্রমুখ।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top