News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মোদীর শাসনকালে উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে, বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন : মুখ্যমন্ত্রী
Image

মোদীর শাসনকালে উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে, বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়েছে। ফলে, বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে আজ প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সাথে তিনি যোগ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বে উন্নয়নের জোয়ার বইছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত ১১ বছরের কার্যকাল ছিলো বিকশিত ভারতের অমৃতকাল। সেবা, সুশাসন ও গরীব কল্যাণের এই স্বর্ণিম কালখন্ডকে সামনে রেখে আজ প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের বিকাশের জয়যাত্রার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। একই সাথে এই ১১ বছরের কার্যকালে সাফল্যের তথ্যচিত্র সম্বলিত পুস্তিকার আবরণও উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন। তাঁর কাজের মধ্যে দিয়ে দেশের আগামী প্রজন্মের জন্য একটা ভিত্তি তৈরি করতে পেরেছেন। গত ১১ বছরে বিশ্বের অর্থনীতিতে দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। তাঁর দাবি, পূর্বে উত্তর পূর্বাঞ্চলকে কেউ চিনতো না, জানতো না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে সকলেই চিনতে জানতে শুরু করেছে।

এদিন তিনি আরও বলেন, ২০১৪ থেকে আজ পর্যন্ত ত্রিপুরায় বহু রাস্তাঘাটের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় উন্নয়নের জোয়ার বইছে। বিগতদিনে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের দোয়ারে দোয়ারে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে গেছে।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top