ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব তুঙ্গে: সরকারি চুক্তি বাতিলের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ৬ জুন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, ইলন মাস্কের সঙ্গে যুক্ত সমস্ত সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করাই হবে বাজেট বাঁচানোর “সবচেয়ে সহজ উপায়”।একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, বিলিয়ন এবং বিলিয়ন ডলারের বাজেট বাঁচানোর সবচেয়ে সহজ উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা।

তিনি অবাক হয়ে আরও বলেন, আমি সবসময় অবাক হয়েছি যে বাইডেন এটা করেননি!ট্রাম্পের এই মন্তব্যের পেছনে কারণ, ইলন মাস্ক সম্প্রতি তাঁকে “অকৃতজ্ঞ” বলেছেন এবং দাবি করেছেন, মাস্কের ২৫০ মিলিয়ন ডলারের অনুদান ছাড়া ট্রাম্প কখনও প্রেসিডেন্ট হতে পারতেন না। এরপর ট্রাম্প আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন, তিনি মাস্ককে হোয়াইট হাউস ছেড়ে যেতে বলেন এবং অভিযোগ করেন, ইলন তখন পাগল হয়ে গিয়েছিল! ট্রাম্প বলেন, আমি ওর ইভি ম্যান্ডেট বাতিল করি – যা সবাইকে জোর করে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করত – এটা মাস্ক আগেই জানত। এরপরই ওর মাথা খারাপ হয়ে যায়।

এক প্রেস কনফারেন্সে ট্রাম্প ইঙ্গিত দেন, মাস্ক তাঁর “ওয়ান বিগ বিউটিফুল বিল একট” বিরোধিতা করছেন কারণ এতে ইভি কর ছাড় তুলে দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, মাস্ক এই বিলের “অন্তর্নিহিত পরিকল্পনা” সম্পর্কে জানতেন, এবং এই বিল নিয়ে মাস্ক দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করছেন। মাস্ক পাল্টা টুইটে জানান, তেলের ও গ্যাসের ভর্তুকি থাকলেও ইভি কর ছাড় বাদ যাওয়াটা “খুবই অন্যায়! তিনি আরও বলেন, এই বিল কখনও আমাকে দেখানো হয়নি। গভীর রাতে এটি পাস করা হয়, এত দ্রুত যে কংগ্রেসের অনেকেই এটি পড়তেই পারেননি! ট্রাম্প-মাস্ক সম্পর্কের অবনতি যেন শুরু থেকে শেষ পর্যন্ত নাটকীয় এবং দ্রুতগতির। এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু এখন প্রকাশ্য প্রতিপক্ষ। মাস্ক ট্রাম্পকে সমর্থন করেছিলেন ২০২৪ সালের নির্বাচনের পরপরই, এমনকি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সফরেও সঙ্গী হন তিনি। হোয়াইট হাউসে থাকাকালীন মাস্ক ছিলেন প্রেসিডেন্টের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা। কিন্তু এখন সেই সম্পর্কের ইতি টানতে দেখা যাচ্ছে দুইজনকেই।বৃহস্পতিবার ট্রাম্প বলেন, “আমি এলনের উপর খুবই হতাশ। ওকে অনেক সাহায্য করেছি। এখন দেখছি ও হোয়াইট হাউস মিস করে, তাই এমন করছে।

তিনি আরও ঠাট্টা করে বলেন, “আমি ওকে মেকআপ দিতে চেয়েছিলাম। বললাম, একটু মেকআপ লাগাবি? ও বলল না।” মাস্কের চোখের নিচে একটি কালশিটে ছিল, যা তিনি বলেন তাঁর ছোট ছেলে দিয়েছে, কিন্তু ট্রাম্প সেটিকেও ব্যঙ্গ করে বলেন এটি সম্ভবত তার “সরকারি দায়িত্বে কাটানো সময়ের প্রতীক। ট্রাম্প শেষমেশ বলেন, “দেখো, এলন আর আমি এক সময় খুব ভালো সম্পর্ক রেখেছিলাম। এখন আর জানি না থাকব কিনা।”