News Flash

  • Home
  • প্রধান খবর
  • তেলেঙ্গানায় এমবিবিএস ভর্তি নিয়ে ‘স্থানীয় কোটার’ নিয়মে প্রশ্ন, সুপ্রিম কোর্টের নোটিশ
Image

তেলেঙ্গানায় এমবিবিএস ভর্তি নিয়ে ‘স্থানীয় কোটার’ নিয়মে প্রশ্ন, সুপ্রিম কোর্টের নোটিশ

হায়দ্রাবাদ, ৩ জুন : এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্থানীয় কোটার সুযোগ থেকে বঞ্চিত হওয়া একাধিক ছাত্রের আবেদনের প্রেক্ষিতে তেলেঙ্গানা সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি এ জি মাসিহের বেঞ্চ এই নোটিশ ইস্যু করেন এবং আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের জবাব চেয়েছেন।

সোমবার ২ জুন মামলার শুনানিতে ছাত্রদের পক্ষে প্রবীণ আইনজীবী গৌতম নারায়ণ দাবি করেন, এ বছরের নিট-ইউজি পরীক্ষায় অংশ নেওয়া আটজন ছাত্রছাত্রী তেলেঙ্গানায় জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও রাজ্য সরকারের একটি নতুন নিয়মের কারণে ‘স্থানীয় কোটার’ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

এই নিয়ম অনুযায়ী, কেবলমাত্র যারা নিট পরীক্ষার পূর্ববর্তী চার বছর ধরে টানা তেলেঙ্গানায় পড়াশোনা করেছে, তারাই ‘স্থানীয়’ হিসেবে গণ্য হবে। ফলে যারা প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত তেলেঙ্গানায় পড়াশোনা করেছে কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণি বাইরে অন্য রাজ্যে করেছে, তাদের এই কোটার বাইরে রাখা হয়েছে।

আইনজীবী গৌতম নারায়ণ আরও জানান, এই নিয়মটি সেই সময়ে কার্যকর হয় যখন একাডেমিক বছর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং তখন অনেক ছাত্রছাত্রী ইতোমধ্যে অন্যান্য রাজ্যের ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হয়ে গিয়েছে। এর ফলে তেলেঙ্গানার স্থানীয় ছাত্রছাত্রীরা সুযোগ হারাচ্ছেন, অথচ অন্যান্য রাজ্যের যারা তেলেঙ্গানায় মাত্র চার বছর পড়াশোনা করেছে, তারা ৮৫ শতাংশ স্থানীয় কোটা পেতে পারছে।

বিচারপতি মিশ্র পরামর্শ দেন, মামলাটি উচ্চ আদালতে উত্থাপন করা যেতে পারে। তবে, আবেদনকারীদের আইনজীবী জানান, যেহেতু মামলাটি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। তিনি আরও অনুরোধ করেন, ছাত্রদের যেন ১৪ জুন নিট-ইউজি ফল প্রকাশের পর শুরু হওয়া কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

এই পরিপ্রেক্ষিতে, বিচারপতি মিশ্র রাজ্য সরকারকে নোটিশ জারি করেন এবং জানান, যদি কোনও জরুরি পরিস্থিতি দেখা দেয়, তবে মামলাটি গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চের সামনে তোলা যেতে পারে। এই মামলায় প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল শ্রীরাম, রাজ্যের ‘স্থানীয় কোটার’ নিয়ম ‘সত্যিকারের ভূমিপুত্রদের’ ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন। উত্তরে বিচারপতি মিশ্র হালকা সুরে বলেন, “এই ভূমিপুত্ররাই কিন্তু অন্য জমিতে পাড়ি দিয়েছেন।” তেলেঙ্গানা সরকারের পক্ষে প্রবীণ আইনজীবী এল নারসিমহা রেড্ডি, জান্ধ্যালা রবিশঙ্কর ও শ্রবণ কুমার আদালতে উপস্থিত ছিলেন।

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top