News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২ জুন গোমতী জেলার প্রতিটি সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হওয়ার সিদ্ধান্ত ওয়াইটিএফ-র
Image

আগামী ২ জুন গোমতী জেলার প্রতিটি সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হওয়ার সিদ্ধান্ত ওয়াইটিএফ-র

আগরতলা, ৩১ মে : গত ২৬ মে প্রদ্যোত কিশোর দেবর্বমণের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। কিন্তু আশ্চর্যের বিষয় এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এরই প্রতিবাদে আগামী ২ জুন গোমতী জেলার প্রতিটি সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াইটিএফ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন যুব সংগঠনের নেতৃত্বরা।

এদিন সাংবাদিক সম্মেলনে এক যুব নেতা বলেন, ২৬ মে প্রদ্যোত কিশোর দেবর্বমণের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। পরের দিনই মথার যুব সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট গোমতী জেলার শাসককে অপসারণের দাবি জানালো ওয়াইটিএফ। কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিন সাংবাদিক সম্মেলনে আরও বলেন বলেন, জেলা শাসক তাঁদের সাথে দেখা করেন নি। ন্যূনতম সৌজন্যতা ও দেখায়নি। প্রদ্যোত কিশোর দেবর্বমণ জরুরি ভিত্তিতে দেখা করতে গিয়েছিলেন। জেলা শাসক প্রশাসনের চালকের আসনে বসে রয়েছেন। কিন্তু জনগণ সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে দেখা করার সুযোগ দেওয়া হয় না। এরই প্রতিবাদে আগামী ২ জুন গোমতী জেলা শাসকের অফিস সহ জেলার সব অফিসে তালা দেবার ঘোষণা দিল মথার ছাত্র – যুবরা।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top