News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত সীমান্তে ভ্রমণ না করতে চীনা নাগরিকদের সতর্কবার্তা চীনা দূতাবাসের, বেড়েছে নজরদারি ও ধরপাকড়
Image

ভারত সীমান্তে ভ্রমণ না করতে চীনা নাগরিকদের সতর্কবার্তা চীনা দূতাবাসের, বেড়েছে নজরদারি ও ধরপাকড়

কাঠমান্ডু/নয়াদিল্লি, ৩১ মে: ভারত-নেপাল সীমান্তে বেআইনি প্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় চীনা নাগরিকদের জন্য ফের সতর্কবার্তা জারি করল নেপালে অবস্থিত চীনা দূতাবাস। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও কিছু চীনা নাগরিক সীমান্ত অঞ্চলে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন, যার ফলে তাদের গ্রেফতার হতে হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়েছে, নেপাল ও ভারতের নাগরিকরা পরিচয়পত্র দেখিয়ে সীমান্ত পারাপার করতে পারেন, কিন্তু এই নিয়ম বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। চীনা দূতাবাস স্পষ্ট জানিয়েছে, কোনো বিদেশি নাগরিক ভিসা ছাড়া নেপাল হয়ে ভারতে প্রবেশ করতে পারেন না বলে জানা গেছে।

দূতাবাস আরও জানিয়েছে, ভারত বেআইনি প্রবেশের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রেখেছে। এমনকি অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রমের ক্ষেত্রেও আটক বা মামলা হতে পারে। এর শাস্তি হতে পারে ২ থেকে ৮ বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা মোটা অঙ্কের জরিমানা — যেখানে জামিনেরও সুযোগ নেই।

এই সতর্কবার্তার পেছনে বৃহস্পতিবার (২৯ মে) বিহারের ভারত-নেপাল সীমান্তে দুই চীনা নাগরিককে গ্রেফতারের ঘটনা রয়েছে। ওই দুইজনের বিরুদ্ধে সীমান্তে ভিডিও ও সেলফি তোলার অভিযোগ রয়েছে এবং তাদের কাছে বৈধ ট্র্যাভেল ডকুমেন্টও ছিল না বলে জানিয়েছে পুলিশ।

এর আগে এই মাসের শুরুতেও বিহারের রক্সৌল সীমান্ত দিয়ে চার চীনা নাগরিক ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তারাও বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করতে চাইছিলেন।

এদিকে, ভারত ও নেপাল যৌথভাবে সীমান্ত এলাকায় সম্প্রতি কম্বিং অপারেশন ও টহল শুরু করেছে। সূত্রের খবর, পাকিস্তান থেকে আগত সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতির তথ্য পাওয়ার পরই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের হামলায় ২৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এরপর ৭ মে ভারত ‘অপারেশন সিন্ধুর’ নামে পাল্টা অভিযানে পাকিস্তান ও পিওকে-তে মোট ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top