News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইরানি থানার পুলিশের অভিযানে আটক এক ভারতীয় দালাল
Image

ইরানি থানার পুলিশের অভিযানে আটক এক ভারতীয় দালাল

আগরতলা, ৩০ মে : ইরানি থানার পুলিশের অভিযানে কৈলাসহর চেকপোস্ট থেকে এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম তৌহিদ আলী। সে মাগুরুলী এলাকার বাসিন্দা।

ইরানি থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুণ উদয় দাস জানান, তৌহিদ আলী দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম করিয়ে ভারতে প্রবেশ করাচ্ছিল। শুধু তাই নয়, প্রবেশ করানোর পর এই বাংলাদেশি লোকজনকে সে বিভিন্ন ধরনের কাজেও নিযুক্ত করত। যার মধ্যে অনেক অবৈধ কর্মকাণ্ডের সম্ভাবনাও রয়েছে। তৌহিদ আলীর বিরুদ্ধে চলতি মাসেই ইরানি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়, সে সীমান্ত এলাকায় দালালি চক্রের সঙ্গে জড়িত এবং আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে ইরানি থানার পুলিশ তার ওপর নজরদারি চালায় এবং গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে কৈলাসহর চেকপোস্টে তাকে আটক করা হয়।

প্রথমে তাকে কৈলাসহর থানায় নিয়ে যাওয়া হয়, পরে তাকে স্থানান্তর করা হয় ইরানি থানায়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে।

পুলিশ সূত্রে জানা গেছে,এই ঘটনার পেছনে একটি বৃহত্তর দালাল চক্র কাজ করছে বলেও সন্দেহ করা হচ্ছে, এবং তদন্তের মাধ্যমে পুরো নেটওয়ার্ককে উৎঘাটনের চেষ্টা চলছে।পুলিশের এই সফল অভিযানে সীমান্তবর্তী এলাকায় আবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এসেছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top