News Flash

Image

বজ্রপাতে মৃত্যু হাতির

তেলিয়ামুড়া, ৩০ মে : বজ্রপাতের কারনে প্রাণ গেল একটি হাতির। মুঙ্গিয়াকামি আর ডি ব্লক এলাকার দক্ষিণ মহারানীপুর এডিসি ভিলেজের দোখাই কামি এলাকাতে আজ সকালে স্থানীয় মানুষরা অচৈতন্য অবস্থায় হাতিটিকে দেখতে পায়। তারপর খবর পায় হাতির স্বেচ্ছাসেবকরা। খবর পেয়েই তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামী এলাকার বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায়। তেলিয়ামুড়া পশু চিকিৎসালয় থেকে এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর বিশ্বভারতী দেববর্মার নেতৃত্বে ডঃ সৃজন দেববর্মা, ডক্টর মাল্টিনা দেববর্মা, ডক্টর অভিষেক পাল মৃত হাতির পোস্টমর্টেমের জন্য দোখায় কামিতে যান।

বিকাল নাগাদ মৃত হাতেটির ময়নাতদন্তের পর জানা যায়, বজ্রপাতের কারণেই হাতিটির মৃত্যু হয়েছে। পশু চিকিৎসক টিমের ময়নাতদন্তের পর বন দপ্তরের আধিকারিকরা দোখাই কামিতেই জেসিবি দিয়ে মাটি খুঁড়ে হাতিটিকে মাটিচাপা দিয়ে দেয়। এখানে প্রসঙ্গত উল্লেখ্য গত দেড় বছরে দক্ষিণ মহারানী ও তার আশপাশ এলাকা গুলিতে নানান কারণে চারটি হাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটি ছিল মহিলা। হাতিটির আনুমানিক বয়স তিন থেকে চার বছর।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top