News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৩০ জুন থেকে বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে
Image

আগামী ৩০ জুন থেকে বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে

আগরতলা, ২৯ মে : আগামী ৩০ জুন থেকে বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে। পাশাপাশি, আগামীকাল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ করা হবে। আজ এমনটাই বিজ্ঞপ্তি জারি করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল আগামীকাল দুপুর ২টা থেকে পর্যদের ওয়েবসাইটে (www.tbse.tripura.gov.in) দেখা যাবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, যাদের ফলাফলে ‘পরিবর্তন’ দেখানো হবে, তারা যেন নিজ নিজ বিদ্যালয়ে যোগাযোগ করেন।

তাছাড়া, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়প্রধান, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আগামী ৩০ জুন তারিখ থেকে শুরু হবে। ছাত্রছাত্রীরা পুরণ করা আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয়ে জমা দেবে ৯ জুন, ২০২৫ থেকে ১০ জুন, ২০২৫-এর মধ্যে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top