News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনা, আটক কুখ্যাত চোর
Image

একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনা, আটক কুখ্যাত চোর

চুরাইবাড়ি, ২৯ মে : একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে। বুধবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় চোরের দল দুটি বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই কুখ্যাত এক চোরকে আটক করেছে।

জানা গেছে, প্রথমে এলাকার বাসিন্দা পীযূষ দাসের বাড়িতে হানা দেয় চোরেরা। রাতের অন্ধকারে মূল দরজা ভেঙে তারা ঘরে ঢুকে পড়ে এবং সেখান থেকে নগদ ১৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। কিছু সময় পরেই চোরের দল একই এলাকার অপর বাসিন্দা বিমল দাসের বাড়িতে চুরি চালায়। রান্নাঘরের জানালা ভেঙে তারা ঘরে প্রবেশ করে এবং সেখান থেকে স্বর্ণের একটি হার ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়।

বিমল দাসের পরিবারের সদস্যরা জানান, চুরির সময় চোরেরা ঘরের মূল ফটক বাইরে থেকে বন্ধ করে দেয়, যাতে কেউ বাইরে বের হতে না পারে। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে চুরাইবাড়ি থানায় খবর দেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং ভুক্তভোগী পরিবারগুলোর বয়ানের ভিত্তিতে চোর চিহ্নিত করতে সক্ষম হয়। অভিযানে পুলিশের হাতে আটক হয় চোর দলের এক সদস্য আতাবুর রহমান। তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, আতাবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটির খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। শিগগিরই চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top