News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলা হাসপাতালে জেলা শাসকের পরিদর্শন, পরিকাঠামো উন্নয়নে জোর
Image

খোয়াই জেলা হাসপাতালে জেলা শাসকের পরিদর্শন, পরিকাঠামো উন্নয়নে জোর

খোয়াই, ২৯ মে: আজ খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন জেলা শাসক ও কালেক্টর রাজত পান্ত। তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট , চিফ মেডিক্যাল অফিসার, আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার এবং ডা. রাজেশ দেববর্মা সহ একাধিক দপ্তরের কর্মকর্তা।

পরিদর্শনকালে আধিকারিকদের একটি দল চলমান সংস্কার কাজগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। হাসপাতালের পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি এবং গুণমান নিশ্চিত করতে এই পরিদর্শন পরিচালিত হয়।

জেলা শাসক সকল আধিকারিককে সময়মতো কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং বলেন যে, “সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকে সুনিশ্চিত করতে আমাদের একযোগে কাজ করতে হবে।”

খোয়াই জেলা হাসপাতালকে আধুনিক ও সুলভ চিকিৎসা ব্যবস্থার কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসনের এই তৎপরতা সাধুবাদ পাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top