News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছয় দফা দাবিতে ডেপুটেশন সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদের
Image

ছয় দফা দাবিতে ডেপুটেশন সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদের

আগরতলা, ২৯ মে : নব গঠিত সিপিআই কৈলাসহর মহকুমা পরিষদ জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হয়েছে। আজ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদের উদ্যোগে দলের নেতৃত্বরা মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশনে মিলিত হয়েছেন।

কৈলাসহর মহকুমা শাসকের সাথে যে ছয় দফা দাবি সনদকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয় তার মধ্যে অন্যতম হলো কৈলাশহর উত্তরাঞ্চলের ছিনিয়া ছড়া সহ জল নিষ্কাশনের জন্য বিভিন্ন ছড়াগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত এলাকায় বাদ সংস্কার শুরু হয়নি সেই সমস্ত এলাকার বাঁধগুলিকে সংস্কার করা। কৈলাশহর পুর পরিষদের ড্রেন সংস্কার করে সেগুলিকে আরও গভীর করা যাতে বর্ষাকালে দ্রুত জল নিষ্কাশন হয়। রেগার মজুরী ৬০০ টাকা সহ দুইশো দিনের কাজের গ্যারান্টি প্রদান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মানুষ যাতে নির্দ্বিধায় পশু ক্রয় করে বাড়িতে নিয়ে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা ইত্যাদি।

এদিনেট এই ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন সি পি আই কৈলা শহর বিভাগীয় পরিষদের সম্পাদক শায়েদ আলী বাদশা, সহ-সম্পাদিকা হাসনা বেগম, কোষাধক্ষ্য এস এম আলী, বিভাগীয় পরিষদের সদস্য আসব আলী আব্দুল হোসেন মোল্লা সহ অন্যান্যরা।।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top