News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় সরকার মাওবাদী সন্ত্রাসবাদীদের দমনে কঠোর মনোভাব গ্রহণ করেছে, এতে সন্ত্রাস অনেকটাই কমেছে : তেলেঙ্গানা রাজ্যপাল
Image

কেন্দ্রীয় সরকার মাওবাদী সন্ত্রাসবাদীদের দমনে কঠোর মনোভাব গ্রহণ করেছে, এতে সন্ত্রাস অনেকটাই কমেছে : তেলেঙ্গানা রাজ্যপাল

আগরতলা, ২৯ মে : দীর্ঘদিন ধরে মাওবাদী সন্ত্রাসবাদীরা অশান্তির পরিবেশ কায়েম করে রেখেছে। বর্তমান কেন্দ্রীয় সরকার মাওবাদী সন্ত্রাসবাদীদের দমন করতে কঠোর মনোভাব গ্রহণ করেছে। মাওবাদী সন্ত্রাস অনেকটাই কমেছে বলেও দাবি করলেন তেলেঙ্গানা রাজ্যপাল জীষ্ণু দেববর্মা।

মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ।উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ রাজিব ভট্টাচার্য, সমাজসেবী বিপিন দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার সহ অন্যরা।

বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। এদিন রক্তদান শিবির পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেলেঙ্গানা রাজ্যপাল দেববর্মা বলেন রক্তদান মহৎ দান । রক্তদানের বিকল্প কোন কাজ হতে পারে না। রক্ত কোন ফ্যাক্টরিতে তৈরি করা যায় না। বিজ্ঞানের আবিষ্কার বহুদূর অগ্রসর হলেও বিজ্ঞানীরা এখনো পর্যন্ত রক্তের বিকল্প কোনো কিছু আবিষ্কার করতে পারেননি। একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের ঘাটতি পূরণ করা সম্ভব। স্বাভাবিক কারণেই রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মা। আজ রক্তদানে যারা এগিয়ে এসেছেন তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তেলেঙ্গানা রাজ্যপাল বলেন, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঁদুর অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই অপারেশনের মধ্য দিয়ে ভারত দেখিয়ে দিয়েছে কিভাবে জঙ্গি ঘাঁটিগুলি ভেঙ্গে দিতে হয়। ভারতীয় সেনাবাহিনী এর মধ্য দিয়ে দক্ষতার পরিচয় দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে অতিও তিনি উল্লেখ করেন। এদিন তেলেঙ্গানার রাজ্যপাল মাওবাদী ইস্যুতেও মুখ খুলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাওবাদী সন্ত্রাসবাদীরা অশান্তির পরিবেশ কায়েম করে রেখেছে। বর্তমান কেন্দ্রীয় সরকার মাওবাদী সন্ত্রাসবাদীদের দমন করতে কঠোর মনোভাব গ্রহণ করেছে। মাওবাদী সন্ত্রাস অনেকটাই কমেছে বলেও তিনি উল্লেখ করেন। তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু দেববর্মা বলেন উন্নয়নের মূল শর্ত হল শান্তি। কেননা শান্তি না থাকলে উন্নয়ন করা সম্ভব হবে না। স্বাভাবিক কারণেই সন্ত্রাসভবনে এবং মাওবাদী সন্ত্রাস দমনে ভারত সরকার বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশংসার দাবি রাখে।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top