News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষককে বরখাস্তের দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দিল এনএসইউআই
Image

শিক্ষককে বরখাস্তের দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দিল এনএসইউআই

অমরপুর, ২৭ মে : বিচার মঞ্চের নাম দিয়ে অমরপুর বালিকা বিদ্যালয়ে নৈরাজ্যের পরিবেশ কায়েম করেছে এক শিক্ষক। এই অভিযোগ তুলে তাকে বরখাস্ত করার দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করেছে ছাত্র সংগঠন এনএসইউআই।

অমরপুর বালিকা বিদ্যালয় এর শিক্ষককে সাসপেন্ড করার দাবিতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র সংগঠন এনএসইউআই। সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা অধিদপ্তর অফিসে গিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে অবিলম্বে দপ্তরের তরফ থেকে তদন্ত শুরু করতে এবং অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করতে দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি।

সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছে বিচার মঞ্চের নাম দিয়ে ঐ শিক্ষক নিজেকে একজন শাসকদলের অনুগামী নেতা হিসেবে পরিচয় দিয়ে বিদ্যালয়ের প্রিন্সিপালকে বদলি করার ভয়-ভীতি প্রদর্শন করছে। শুধু তাই নয় বিদ্যালয়ের ছাত্রীদেরকে ওই শিক্ষক নামধারী কুলাঙ্গার ও প্রস্তাব দিচ্ছে এবং যৌন নির্যাতন চালানোর চেষ্টা চালাচ্ছে। শিক্ষাঙ্গনে এ ধরনের কার্যকলাপ খুবই উদ্বেগ ও উৎকণ্ঠার বলে অভিযোগ করেছে ছাত্র সংগঠনটি। শুধু তাই নয় প্রচন্ড মদ্যপান করে ওই শিক্ষক বিদ্যালয়ে আসে বলেও অভিযোগ করা হয়েছে। তার এসব কার্যকলাপের ফলে একদিকে জীবন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ কলুষিত হচ্ছে ঠিক তেমনি বিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে ছাত্রসংগঠনটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বিচার মঞ্চের নামধারী শিক্ষক নেতার বিরুদ্ধে ছাত্র সংগঠন বৃহত্তর আন্দোলনে ময়দানে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আর তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দপ্তর কর্মকর্তাদেরকে দায়ী থাকতে হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top