News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে অবৈধ পাচার সামগ্রী উদ্ধার
Image

পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে অবৈধ পাচার সামগ্রী উদ্ধার

বিলোনিয়া,২৭ শে মে : গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ এবং মতাই জি কোম্পানির ৪৩ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে মতাই মুসলিমপাড়া সীমান্ত সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে অবৈধ পাচার সামগ্রী উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে ফেন্সিডেল, বার্মিজ সিগারেট এবং কাপড় উদ্ধার করে। এইগুলি অবৈধভাবে মজুদ করে রাখার জন্য কোন ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ এবং বিএসএফ।

এই উদ্ধারকৃত সামগ্রী গুলি বিএসএফ তাদের হেফাজতে নিয়ে গতকাল বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ এই বিষয়ে বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে উদ্ধার করা সামগ্রী তথ্য দিয়ে তুলে ধরেন। উনার বক্তব্য অনুযায়ী, বিএসএফ যা জমা দিয়েছে তা হল ১৯৭ টা ফেন্সিডেল, ২০ কার্টুন বার্মিজ সিগারেট এবং ১৫২ টা বিভিন্ন ধরনের শাড়ি। তিনি আরো জানান এই বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে পাশাপাশি এই সামগ্রীগুলি আজ বিলোনিয়া আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাবলী নিয়ে দেখা যাচ্ছে সাংবাদিককে আড়াল করার চেষ্টা করছে। কেন তাদের এই ধরনের অভিপ্রায় তা জানা না গেলেও বিভিন্ন ঘটনার বাস্তব চিত্র থেকে তা অনেকটাই পরিষ্কার চিত্র ফুটে উঠছে। এই নিয়ে জনমনে সীমান্ত রক্ষী বাহিনী এর ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top