News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতীদের হুমকিতে বাড়িছাড়া দুই উদীয়মান ঠিকাদার, সাংবাদিক সম্মেলনে জানালেন অভিযোগের কথা
Image

দুষ্কৃতীদের হুমকিতে বাড়িছাড়া দুই উদীয়মান ঠিকাদার, সাংবাদিক সম্মেলনে জানালেন অভিযোগের কথা

আগরতলা, ২৬ মে : ঠিকাদারি কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের হুমকিতে পড়ে রাজ্যের দুই উদীয়মান ঠিকাদার শুভ্রজিত পাটোয়ারী ও প্রশান্ত মিত্র বর্তমানে বাড়িছাড়া। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে তাঁরা গোটা ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

শুভ্রজিত পাটোয়ারীর অভিযোগ, শান্তিরবাজার এলাকায় এক টেন্ডারের কাজের বিষয়ে তাঁর থেকে ১৭ লক্ষ টাকা দাবি করে এলাকার কিছু দুষ্কৃতী। কিন্তু তিনি ওই টাকা না দেওয়ায় তাঁকে হুমকি দিতে শুরু করে। এমনকি শুভ্রজিতার বাড়িতে গিয়েও ঝামেলা করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।

এই অবস্থায় তিনি আগরতলায় এসে পড়েন। তিনি জানান, প্রায় এক মাস ধরে তিনি বাড়িছাড়া। তাঁর দাবি, দুষ্কৃতীরা তাঁর বাড়ি ভাঙচুর করেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে এবং তাঁর কাছ থেকে জোরপূর্বক ৫০,০০০ টাকা ছিনিয়ে নিয়েছে। এমনকি, তাঁর বাবার উপর প্রাণঘাতী হামলাও চালানো হয়েছে।

এই ঘটনা নিয়ে শান্তিরবাজার থানায় অভিযোগ জানালে, দুষ্কৃতীরা আরো ক্ষিপ্ত হয়ে শুভ্রজিতকে আবারও লাঞ্ছিত করে বলে অভিযোগ। পরবর্তীতে তিনি আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। তবে এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি।

শুভ্রজিত জানান, এই অবস্থায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ডিজি ও এসপি-র কাছে চিঠি পাঠিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন করেছেন। পাশাপাশি, আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী ও সাধারণ মানুষকে গোটা বিষয়ে অবগত করতে চেয়েছেন। তাঁর আশা, প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং তিনি সঠিক বিচার ও নিরাপত্তা ফিরে পাবেন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top