News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে: সুদীপ
Image

আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে রাজ্যে: সুদীপ

আগরতলা, ২৬ মে : ত্রিপুরায় আদিবাসীদের নিয়ে যথেষ্ট খেলা হয়েছে। বিভিন্ন আঞ্চলিক এবং রাজনৈতিক দল নিজেদের স্বার্থ চরির্তাথ করার লক্ষ্যে আদিবাসীদের ব্যবহার করে গিয়েছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে যোগদান সভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিম শ্রী বর্মণ বলেন, বিগত দিনে আদিবাসী সম্প্রদায়ের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে কংগ্রেস। বর্তমানে আদিবাসীদের দাবি দাওয়া নিয়ে চিন্তাভাবনা করে কংগ্রেস। কংগ্রেস ছাড়া আদিবাসী সম্প্রদায়ের কখনো উন্নয়ন সম্ভব নয়। তাঁর কথায়, কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক দল আদিবাসীদের নিয়ে খেলা করেছে।

এদিন তিনি আরও বলেন, আইএনপিটি দল থেকে ৯ জন এবং টাকারজলা বিধানসভা কেন্দ্রের তিপরা মথা দল থেকে ২ জনের মোট ১১ পরিবারের ৪২ জন ভোটার আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে যোগদান করেন। তাঁদের দলীয় পতাকা দিয়ে বরণ করেন প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top