News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশার পুরী থেকে ২৯ মে শুরু হচ্ছে ‘বিকসিত কৃষি সংকল্প অভিযান’
Image

ওডিশার পুরী থেকে ২৯ মে শুরু হচ্ছে ‘বিকসিত কৃষি সংকল্প অভিযান’

পুরী, ২৫ মে— কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে, এই মাসের ২৯ তারিখ থেকে ‘বিকসিত কৃষি সংকল্প অভিযান’-এর সূচনা ওডিশার পুরী থেকে হবে।

এই রাষ্ট্রীয় স্তরের অভিযানে দেশের ৭০০টি জেলা অন্তর্ভুক্ত থাকবে এবং কৃষি বিজ্ঞানীদের একটি দল প্রত্যন্ত গ্রামগুলিতে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে।

নতুন দিল্লিতে সারা দেশ থেকে আগত কৃষি বিজ্ঞানীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান জানান, এই অভিযানে ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK), ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (ICAR) ১১৩টি প্রতিষ্ঠান, রাজ্যস্তরের কৃষি, উদ্যানপালন, পশুপালন ও মৎস্যচারণ বিভাগের আধিকারিকরা এবং নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী কৃষকরাও অংশ নেবেন।

তিনি বলেন, “স্বাধীনতার পর এই প্রথমবার সরকার সরাসরি দেশের কৃষকদের সঙ্গে সংযুক্ত হচ্ছে।”

এই রাষ্ট্রীয় অভিযান দেশের প্রায় দেড় কোটি কৃষকের সঙ্গে সরাসরি যুক্ত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top