News Flash

Image

সাত সকালে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৪ মে : ১৮ বছরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় বামুটিয়া খলাবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাবাড়ি এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সাত সকালে। আজ সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেন।পরবর্তী সময় ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। ওসি অ্যান্থনি জমাতিয়া সহ পুলিশ বাহিনী শুরু করেন তদন্ত।ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় সমাজসেবক বিজেপি ৩ নং বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস,স্থানীয় পঞ্চায়েত প্রধান নিখিলেশ দত্ত এবং স্থানীয় সাংবাদিকরা। পুলিশ, সমাজসেবক শিবেন্দ্র দাস,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে তদন্তের জন্য।

এই ঘটনা নিয়ে সমাজসেবক শিবেন্দ্র দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃত যুবকের পিতাও একই ভাবে মারা গিয়েছিল।মা মানসিক ভারসাম্যহীন। এমতাবস্থায় আজ সেও মারা যায়।

Releated Posts

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top