News Flash

Image

৭০ কেজি গাঁজা সহ আটক এক

আগরতলা, ২৪ মে : মধুপুর থানার পুলিশ অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে। তার বিরুদ্ধে মধুপুর থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জী মধুপুর থানাধীন বনকুমারি এলাকায় সকাল বেলা উৎ পেতে বসে থাকেন।এমন সময় রাস্তারমাথার দিক থেকে আসা কমলাসাগরের উদ্দেশ্যে একটি উল্টো গাড়ি যার নম্বর টিআর০৩ডি০৪৪৭ নম্বরের আসছিল । পুলিশ সেই গাড়িটিকে আটক করে । গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭০ কেজির অধিক শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয় । গাড়ি চালক ও গাঁজা পাচারকারী বিষ্ণু দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও জানা যায় বিষ্ণু দেববর্মার বাড়ি বড়বাড়ি এলাকায়। তার বাবার নাম উকি রাম দেববর্মা। পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ অভিযুক্ত গাজা কারবারী বিষ্ণু দেববর্মাকে গাড়ি সহ মধুপুর থানায় নিয়ে আসে । তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা দায়ের করে। ওসি দেবজিত চ্যাটার্জী জানান উদ্ধারকৃত গাজার মূল্য চার লক্ষাধিক টাকার অধিক হবে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top