News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত নারী নেত্রী গৌরী পালের স্মরণ সভা অনুষ্ঠিত
Image

প্রয়াত নারী নেত্রী গৌরী পালের স্মরণ সভা অনুষ্ঠিত

আগরতলা, ২৪ মে : খোয়াইয়ে টিজিটিএ হল ঘরে আজ প্রয়াত নারী নেত্রী গৌরী পালের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন প্রথমেই নারী নেত্রীর প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করেন নেতৃত্বরা। পরবর্তী সময়ে ওনার প্রতিকৃতিতে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলে। এদিনকার এই স্মরণ সভাতে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।তাছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব অঘোর দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, পদ্ম কুমার দেববর্মা ও প্রয়াত গৌরী পালের স্বামী অজয় ঘোষ।

স্মরণ সভাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন গৌরীপাল একজন লড়াকু নেত্রী ছিলেন এবং দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পার্টির কাজ করে গেছেন। তার অকাল প্রয়াণ পার্টির অনেকটাই ক্ষতি হয়েছে বলে দাবি করেন মানিক সরকার। এদিনের এই স্মরন সভাকে ঘিরে টিজিটিএ হল ভর্তি ছিল কানায় কানায় পরিপূর্ণ।

Releated Posts

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top