News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকশিত কৃষি সংকল্প অভিযান : ২৯ মে থেকে রাজ্যজুড়ে কৃষি রথযাত্রা শুরু
Image

বিকশিত কৃষি সংকল্প অভিযান : ২৯ মে থেকে রাজ্যজুড়ে কৃষি রথযাত্রা শুরু

আগরতলা, ২৪ মে : আগামী ২৯ মে থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচি। চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের কৃষকদের মধ্যে কৃষি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রচার এবং ফলন বৃদ্ধির লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হবে।

এই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে শনিবার এডি নগরে অবস্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, এডিসি-র কৃষি দপ্তরের কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি, কৃষি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা।

বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ জানান, কৃষি দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে বিজ্ঞানীদের সমন্বয়ে কৃষি রথযাত্রা শুরু করা হবে। এই রথযাত্রার মাধ্যমে কৃষকদের কাছে কৃষি বিষয়ে বিজ্ঞানসম্মত পরামর্শ ও প্রযুক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচির মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে। কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের চাষবাসের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পথ খোঁজাই এই রথযাত্রার অন্যতম লক্ষ্য।

রাজ্য কৃষি দপ্তরের এই উদ্যোগ বিভিন্ন মরশুমে চাষাবাদের প্রক্রিয়া সম্পর্কে কৃষকদের অবগত করার কাজেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল নাথ।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top