News Flash

Image

৪ লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক এক

আগরতলা, ২৩ মে : মধুপুর থানার পুলিশ একটি অটো গাড়ি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জী এবং অন্যান্যরা পুলিশ নিয়ে মধুপুর থানাধীন বনকুমারি এলাকায় সকাল বেলা উৎপেতে বসে থাকেন। এমন সময় রাস্তারমাথার দিক থেকে আসা কমলাসাগরের উদ্দেশ্যে একটি উল্টো গাড়ি যার নম্বর টিআর০৩ -ডি-০৪৪৭ আসছিল। পুলিশ সেই গাড়িটিকে আটক করে। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭০ কেজির অধিক শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়। গাড়িচালক গাঁজা পাচারকারী বিষ্ণু দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়।জানা যায় বিষ্ণু দেববর্মার বাড়ি বড়বাড়ি এলাকায়। তার বাবার নাম উকি রাম দেববর্মা।

মধুপুর থানার পুলিশ অভিযুক্ত গাজা কারবারি বিষ্ণু দেববর্মাকে গাড়ি সহ মধুপুর থানায় নিয়ে আসে । তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা দায়ের করে। ওসি দেবজিত চ্যাটার্জী জানান উদ্ধারকৃত গাঁজার মূল্য চার লক্ষাধিক টাকা হবে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top