News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বৈষ্ণবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ভেঙে পড়লো লোহার ব্রিজ, অল্পেতে রক্ষা পেল পথচারীরা
Image

বৈষ্ণবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ভেঙে পড়লো লোহার ব্রিজ, অল্পেতে রক্ষা পেল পথচারীরা

আগরতলা, ২৩ মে : ঠিকাদারী সংস্থার সাথে কাজে নিযুক্ত লরির চালকদের নির্বুদ্ধিতার কারণে চরম দুর্ভোগে বৈষ্ণবপুরবাসী। ত্রিপুরার দক্ষিণ জেলা সাব্রুম মহকুমার অন্তর্গত বৈষ্ণবপুর এডিসি ভিলেজ এলাকায় শুক্রবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অল্পেতে রক্ষা পেল পথচারীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে আনুমানিক ছয়টার সময় বৈষ্ণবপুর মংসাইমগ পাড়ার নিকটবর্তী একটি ১৫ টন ক্ষমতা সম্পন্ন লোহার ব্রিজে ওভারলোডেড একটি পাথর বোঝাই ট্রাক উঠতেই মুহূর্তের মধ্যেই ব্রিজটি ভেঙে পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি সীমান্ত এলাকায় কাটাতারের কাজের জন্য পাথর বহন করছিল। তবে ব্রিজটির ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজন ছিল ওই গাড়িতে। যা দুর্ঘটনার মূল কারণ বলে অনুমান করা হচ্ছে।

আরও জানা গিয়েছে, আজ ছিল বৈষ্ণবপুরের হাটবার। ফলে সকাল থেকেই ঐ ব্রিজের উপর দিয়ে বহু মানুষ যাতায়াত করছিলেন। দুর্ঘটনার সময় ব্রিজের উপর কয়েকজন পথচারী থাকলেও আশ্চর্যজনকভাবে কেউ গুরুতরভাবে আহত হননি। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকার মানুষ। এই ঘটনার ফলে সাময়িকভাবে ব্যাহত হয়েছে বৈষ্ণবপুর হাটের কার্যক্রম।

পাশাপাশি, বিকল্প সড়ক না থাকায় এলাকার যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং যোগাযোগ পুনরুদ্ধারের জন্য বিকল্প পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ, বারংবার অনুরোধ সত্ত্বেও ব্রিজটির রক্ষণাবেক্ষণে নজর দেয়নি প্রশাসন। তাদের দাবি, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চাই আরও শক্তপোক্ত অবকাঠামো এবং নিয়ম মেনে ভার বহনের ব্যবস্থা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের তরফে উদ্ধার ও পরবর্তী পদক্ষেপে জোর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top