News Flash

Image

সাত দফা দাবিতে ডিজিপির নিকট ডেপুটেশন

আগরতলা, ২৩ মে: আইন শৃঙ্খলা সংক্রান্ত, নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন, যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ সহ ৭ দফা দাবিতে সরব হয়েছে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। আজ বাম যুব সংগঠনের এক প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন।

পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, রাজ্যের জনগণ নিরাপত্তাহীন ভুগছেন। প্রতিনিয়ত রাজ্যে চুরি ছিনতাইয়ের ঘটনা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। জনগণের আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাছাড়া, নেশার করাল গ্রাস থেকে রাজ্যের যুবসমাজকে রক্ষা করা কোনো উদ্যোগ গ্রহণ করছে না সরকার। তাই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, চুরি ছিনতাই বন্ধ করা, পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, নেশার করাল গ্রাস থেকে রাজ্যের যুবসমাজকে রক্ষা করা, ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা সহ বেশ কয়েকটি দাবীতে আজ রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করেছেন তিনি।

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top