News Flash

  • Home
  • দেশ
  • ২০২৬-এ উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচন: ২০২৭ বিধানসভা ভোটের ‘লিটমাস টেস্ট’ হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলি
Image

২০২৬-এ উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচন: ২০২৭ বিধানসভা ভোটের ‘লিটমাস টেস্ট’ হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলি

লখনউ, ২২ মে: উত্তর প্রদেশে আগামী ২০২৭ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তার আগেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে ২০২৬ সালের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে দলীয় নেতারা এই নির্বাচনকে ২০২৭-এর ‘সেমিফাইনাল’ বলে অভিহিত করছেন। নির্বাচনী কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে, এবং সম্ভাব্য সময় হিসেবে ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসকে ধরা হচ্ছে।

রাজ্যের ৫৭,৬৯১টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য, ৮২৬টি ব্লকের ব্লক প্রধান, ৩২০০ জেলা পঞ্চায়েত সদস্য এবং ৭৫টি জেলা পঞ্চায়েত সভাপতির নির্বাচন ২০২৬ সালে সম্পন্ন হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ৬৭টি জেলায় নির্বাচনের জন্য ১.২৭ লক্ষ সিআর-১ গ্রেডের ব্যালট বাক্স কেনার জন্য ই-টেন্ডার আহ্বান করেছে, যার সরবরাহ আগামী চার মাসের মধ্যে শেষ করতে হবে।

২০২১ সালে শেষবার অনুষ্ঠিত হওয়া পঞ্চায়েত নির্বাচন ছিল এপ্রিল-মে মাসে। এবার রাজনৈতিক দলগুলি অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। গ্রামে গ্রামে প্রাধান নির্বাচন নিয়ে উৎসাহ তুঙ্গে, এবং পঞ্চায়েত সদস্য, বিডিসি ও জেলা পঞ্চায়েত সদস্যরাও পোস্টার-হোর্ডিং লাগিয়ে দখল নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনকে রাজ্যের রাজনৈতিক গতিপথের নির্ণায়ক হিসেবে দেখা হয়। অতীত অভিজ্ঞতা বলছে, রাজ্যে যে দল ক্ষমতায় থাকে, তারই প্রভাব পঞ্চায়েত ও নগর নির্বাচনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। ২০২১ সালের জেলা পঞ্চায়েত সদস্য নির্বাচনে ৩,০৫০টি আসনের মধ্যে ৯৪৪টি আসন নির্দল প্রার্থীরা দখল করলেও বিজেপি নির্দলদের সমর্থন নিয়ে ৭৫টির মধ্যে ৬৭টি জেলায় জেলা পঞ্চায়েত সভাপতির পদ দখলে রাখতে পেরেছিল।

তালিকাভুক্ত দলগুলোর মধ্যে সপা পেয়েছিল ৭৫৯, বিজেপি ৭৬৮, বসপা ৩১৯, কংগ্রেস ১২৫, আরএলডি ৬৯ এবং আপ ৬৪টি আসন। এতে বোঝা যায়, সুশৃঙ্খল নির্বাচনী কৌশলের মাধ্যমে বিজেপি নির্দল ও ছোট দলগুলোর সমর্থন লাভ করে শক্তি বৃদ্ধি করতে পেরেছে।

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের মাধ্যমে রাজনৈতিক দলগুলি তাদের জনপ্রিয়তা এবং প্রভাবের একটি স্পষ্ট চিত্র পায়। উত্তর প্রদেশের অধিকাংশ বিধানসভা আসন গ্রামীণ অঞ্চলভিত্তিক হওয়ায় পঞ্চায়েত স্তরের ফলাফল থেকে ভোটারদের মনোভাব বোঝা যায়। সাধারণত ৪ থেকে ৬ জন জেলা পঞ্চায়েত সদস্য মিলে একটি বিধানসভা আসনের প্রতিনিধিত্ব করেন।

২০২২ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করে দলগুলি ভোটের বৃদ্ধি বা হ্রাস বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী ২০২৭ সালের জন্য নিজেদের কৌশল সাজায়। প্রতি জেলার ফলাফল, জাতি অনুযায়ী ভোটার বিশ্লেষণ, অঞ্চলভিত্তিক মাপকাঠিতে পর্যালোচনা করে ভবিষ্যতের রণনীতি নির্ধারণ হয়।
রাজনীতির ময়দানে ২০২৬-এর পঞ্চায়েত নির্বাচন যেন ২০২৭ সালের বৃহৎ লড়াইয়ের পূর্বাভাস। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন থেকেই প্রস্তুতির হিড়িক পড়েছে। গ্রামের সরকার গঠনের জন্য জোর প্রচেষ্টা শুরু হয়েছে। যে দল পঞ্চায়েত নির্বাচনে প্রাধান্য পাবে, তারই রাজ্যে ২০২৭ সালে জনমত কতটা পক্ষে থাকতে পারে, তার ইঙ্গিত মিলবে এই নির্বাচনের মাধ্যমেই।

এইভাবে পঞ্চায়েত নির্বাচন শুধু গ্রাম পর্যায়ের ক্ষমতার লড়াই নয়, বরং রাজ্য রাজনীতির ভবিষ্যৎ চিত্র আঁকার একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠেছে।

Releated Posts

‘মন কি বাত’-এ ডোমিনিকান প্রজাতন্ত্রের বৈদিক চর্চার প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় সংস্কৃতি’

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, আধ্যাত্মিকতা এবং প্রাচীন ঐতিহ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে…

ByByNews Desk Jun 28, 2026

বাগনানের বিজেপি কর্মী খুনে মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিন গ্রেফতার, এখনও পলাতক ৪০ জন

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): হাওড়া জেলার বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সইফুদ্দিনকে গ্রেফতার…

ByByNews Desk Jun 28, 2026

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

অসম্পূর্ণ নথি নিয়ে কৈলাস মানসসরোবর যাত্রা শুরু না করার পরামর্শ ভারতের

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে কৈলাস মানসসরোবর যাত্রায় যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top