News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর প্রান বাঁচাতে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি স্ত্রীর
Image

স্বামীর প্রান বাঁচাতে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি স্ত্রীর

আগরতলা, ২১ মে : স্বামীর প্রান বাঁচাতে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন এক অসহায় স্ত্রী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা জামাল মিয়াকে রোজভেলি পার্ক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় দমকলকর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিল জামাল মিয়ার স্ত্রী সহ অন্যান্যরা। বেশ কিছুদিন চিকিৎসা করিয়ে জিবি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জামাল মিয়াকে কিন্তু অসুস্থ জামাল মিয়ার শারীরিক অবস্থার কোন উন্নত হয়নি। জামাল মিয়ার পরিবারে যা সঞ্চয় করা অর্থ ছিল সবকিছু খরচ করেও জামাল মিয়াকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারেনি। জামাল মিয়া ছিলেন একজন দিনমজুর, উনার পরিবারের রয়েছে তাঁর স্ত্রী সহ এক বিকলাঙ্গ পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান।

জামাল মিয়াকে চিকিৎসা করিয়ে সমস্ত অর্থ খরচ করে এখন তাদের পরিবারে না খেয়ে মরার মত অবস্থা হয়ে পড়েছে। বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল মিয়ার স্ত্রী নিজের স্বামীর এই অসুস্থতার কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানিয়েছেন জামাল মিয়ার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে যার ফলে তিনি এখন বাড়িতে বিছানায় শয্যাশায়ী, কথাও বলতে পারছেন না এমনকি কাউকে চিনতেও পারছেন না। তিনি আরো জানিয়েছেন স্বামীকে উন্নত চিকিৎসা করানোর মতো অর্থ এবং সামর্থ্য ওনার কোনটাই নেই। স্বামীর ঔষধ কেনা এবং পরিবারের সদস্যদের অন্য জোগাড় করার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন কেননা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন জামাল মিয়া আজ তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। এই অবস্থায় জামাল মিয়ার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন।

তাই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার দুপুরে অসুস্থ স্বামীর প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যেন ওনার স্বামীর দিকে একটু মুখ তুলে তাকান এবং তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করেন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top