News Flash

Image

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তি

আগরতলা, ২১ মে: গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। আজ দুপুরে উদয়পুরে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ি। পুলিশ অটো গাড়িটিকে খুঁজে বার করার জন্য তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, যান দুর্ঘটনা কিছুতেই মন্দির নগরী উদয়পুরে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রায় প্রতিদিন উদয়পুর মহকুমায় কোন না কোন জায়গায় দুর্ঘটনা ঘটেই চলছে। পুলিশ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না দুর্ঘটনা রোধ করার জন্য।

বুধবার উদয়পুর মহারানী আউটপোস্ট এলাকার হিরাপুর তিন গড়িয়া থেকে আনার হোসেন বাইক নিয়ে নিজ বাড়ি থেকে বেরিয়ে মহারানী বাজারে যাচ্ছিলেন। ওই সময় একটি অটো গাড়ি তাকে ধাক্কা দেয়। তাতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে ঘাতক গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ছুটে গিয়ে দেখতে পান রাস্তায় পড়ে রয়েছে আনার হোসেন। সাথে সাথে তাঁরা গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ অটো গাড়িটিকে খুঁজে বার করার জন্য তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top