News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওড়িশার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত: ছাত্রীদের উজ্জ্বল সাফল্য, মোট পাসের হার ৮২.৭৭%
Image

ওড়িশার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত: ছাত্রীদের উজ্জ্বল সাফল্য, মোট পাসের হার ৮২.৭৭%

ভুবনেশ্বর, ২১ মে: উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ, ওড়িশা ২০২৫ সালের প্লাস টু (উচ্চ মাধ্যমিক) পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এই ফলাফল কলা, বিজ্ঞান, বাণিজ্য এবং ভোকেশনাল শিক্ষা শাখার জন্য প্রকাশ করা হয়েছে।

শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী নিত্যানন্দ গন্ড চিএসই-এর চেয়ারম্যান ও সচিবের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করেন।

মোট পাসের হার হয়েছে ৮২.৭৭%। এর মধ্যে ছাত্রীরা ছেলেদের তুলনায় অনেক ভাল ফল করেছে। ছাত্রীদের পাসের হার ৮৭.২৪%, যেখানে ছাত্রদের পাসের হার ৭৭.৮৮%। বিভিন্ন স্ট্রিম অনুযায়ী পাসের হার হল, বিজ্ঞান: ৮৭.৪৯%, কলা: ৮০.৫১%, বাণিজ্য: ৮৩.০২%, ভোকেশনাল শিক্ষা: ৬০.৫৭% ।

এই বছর মোট ৩,৯৩,০০০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে: কলা বিভাগে: ২,৪৭,০০০, বিজ্ঞান বিভাগে: ১,১৪,০০০, বাণিজ্য বিভাগে: ২৫,০০০. ভোকেশনাল বিভাগে: ৫,০০০। পরীক্ষা ২৭শে মার্চ শেষ হয় এবং ২রা এপ্রিল থেকে ১লা মে পর্যন্ত মূল্যায়ন কাজ চলে।

ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট DigiLocker (https://results.digilocker.gov.in) থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়াও, ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে নিজ নিজ বিদ্যালয় থেকেও মার্কশিট সংগ্রহ করা যাবে বলে জানান CHSE চেয়ারপার্সন মৃণালকান্তি দাস।
ফলাফল https://results.odisha.gov.in এবং https://results.digilocker.gov.in ওয়েবসাইটে বিকেল ৫টা থেকে দেখা যাবে, অর্থাৎ ঘোষণার এক ঘণ্টা পর।

Releated Posts

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026

অশোক ধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-র বেশি

লখিসরাই, ১৭ আগস্ট (আইএএনএস): বিহারের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরের বাইরে সোমবার পদপিষ্ট হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু…

ByByNews Desk Aug 17, 2026

আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেলিংয়ের চাপ’ থাকতে পারে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার নেপথ্যে কোনও ধরনের…

ByByNews Desk Aug 16, 2026

বিদেশের বন্দরে ভারতীয় নৌজাহাজে উড়ল তেরঙ্গা, স্বাধীনতা দিবসে ফুটে উঠল ভারতের সামুদ্রিক উপস্থিতি

মাসকাট, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে মাসকাট, পন্তা দেলগাদা এবং জিবুতিসহ বিদেশের বিভিন্ন বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজে তেরঙ্গা…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top