News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় আটক এক বাংলাদেশী এবং ভারতীয় দালাল
Image

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় আটক এক বাংলাদেশী এবং ভারতীয় দালাল

আগরতলা, ২০ মে: সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় সাব্রুম থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক এবং ভারতীয় দালাল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ১৯ মে গভীর রাতে সাব্রুমের ভারত – বাংলাদেশ সীমান্ত আনন্দ পাড়া নজরুল পার্ক এলাকা দিয়ে এক বাংলাদেশী ও এক ভারতীয় নাগরিক অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার সময় সাব্রুম থানার পুলিশ ও ১১৪ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা আটক করে। ধৃতরা দুজনেই খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা হয়ে সাব্রুম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল। ধৃতরা হলো রুবেল চন্দ্র দাস, বাড়ি বাংলাদেশের ফেনীতে। অপরজন দুলাল দাস, বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top