News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশ হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায় : ‘শুধু শ্লীলতাহানিকে যৌন নিপীড়ন ধরা যাবে না’, অভিযুক্তের সাজা ২০ বছর থেকে কমিয়ে ৫ বছর
Image

মধ্যপ্রদেশ হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায় : ‘শুধু শ্লীলতাহানিকে যৌন নিপীড়ন ধরা যাবে না’, অভিযুক্তের সাজা ২০ বছর থেকে কমিয়ে ৫ বছর

জবলপুর(মধ্যপ্রদেশ), ১৭ মে : মধ্যপ্রদেশ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, শুধুমাত্র শ্লীলতাহানির ঘটনাকে যৌন নিপীড়নের সমান হিসেবে গণ্য করা যায় না। এই যুক্তির ভিত্তিতে হাইকোর্ট পকসো আইনে অভিযুক্ত এক ব্যক্তির ২০ বছরের কারাদণ্ড কমিয়ে ৫ বছর করেছে। বিচারপতি বিবেক অগ্রবাল এবং বিচারপতি দেবনারায়ণ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

ঘটনাটি অনূপপুর জেলার, যেখানে অভিযুক্ত হরিকীর্তন শাহের বিরুদ্ধে পকসো আইনসহ বিভিন্ন ধারায় ২০ বছরের সাজা ঘোষণা করেছিল ট্রায়াল কোর্ট। তবে উচ্চ আদালতে পুনর্বিবেচনার আবেদন করে অভিযুক্ত জানান, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। তার দাবি, ঘটনার আগেই তিনি থানায় একটি অভিযোগ জমা দিয়েছিলেন যে, তাকে এসসি-এসটি অ্যাক্টের আওতায় মিথ্যে ফাঁসানো হতে পারে।

সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত জানায়, ভুক্তভোগী নিজেও আদালতে স্বীকার করেছেন, তার সঙ্গে শুধু শ্লীলতাহানি হয়েছিল, যৌন শোষণ হয়নি। এমনকি মেডিকেল রিপোর্টেও যৌন নিপীড়নের কোনও প্রমাণ মেলেনি, শরীরে কোনও অভ্যন্তরীণ আঘাতের চিহ্নও ছিল না।

এই সমস্ত বিষয় বিবেচনা করে হাইকোর্ট মন্তব্য করেছে, শুধুমাত্র শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে পকসো আইনের কঠোরতম ধারা প্রয়োগ করা অনুচিত। ট্রায়াল কোর্টের রেকর্ড খতিয়ে দেখে আদালতের ডিভিশন বেঞ্চ অভিযুক্তের সাজা ২০ বছর থেকে কমিয়ে ৫ বছরে নামিয়ে এনেছে।

আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে, পকসো আইনের আওতায় ‘যৌন নিপীড়ন’ বলতে যা বোঝায়, তার সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে শুধুমাত্র শ্লীলতাহানির ঘটনায় কঠোর সাজা দেওয়া ন্যায্য নয়। এই রায় ভবিষ্যতের মামলাগুলিতে পকসো আইনের প্রয়োগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই মনে হচ্ছে।

Releated Posts

সরকারের কাজকে ‘ইনোভেশন ল্যাব’ হিসেবে দেখেন মোদি, তুলে ধরা হল একাধিক প্রশাসনিক উদ্যোগ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ‘চিন্তন শিবির’ আয়োজনের মধ্যেই ‘মোদি স্টোরি’ নামে একটি…

ByByNews Desk Sep 23, 2026

সিইসির জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইল কংগ্রেস, ‘একতরফা’ কাজের অভিযোগ

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল কংগ্রেস। নির্বাচন কমিশনকে…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর বিতর্কে নির্বাচন কমিশনের সাফাই, ‘মতপার্থক্য স্বাভাবিক, সাম্প্রতিক সব সিদ্ধান্ত সর্বসম্মত’

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগের মধ্যে বুধবার নিজেদের অবস্থান…

ByByNews Desk Sep 23, 2026

‘নিজের পাশাপাশি সমাজের জন্য কাজ করুন’, স্নাতকদের বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

বদোদরা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষা ও পেশাগত দক্ষতাকে শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজ ও দেশের কল্যাণে কাজে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top