News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুল থেকে ঢিল ছুড়া দুরত্বে মদের কাউন্টার তুলে নিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের
Image

স্কুল থেকে ঢিল ছুড়া দুরত্বে মদের কাউন্টার তুলে নিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

আগরতলা, ১৬ মে: জোলাইবাড়ী স্কুল থেকে ঢিল ছুড়া দুরত্বে মদের কাউন্টার তুলে নিতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন বিদ্যালয়ের ছাত্ররা।

প্রসঙ্গত, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের প্রানকেন্দ্রে বর্তমান সময়ে তিনটি বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলি বেশ সুনামের সহিত ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রদানকরছে। এইসকল বিদ্যালয় থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সহ সকল পদে ছাত্র ছাত্রীরা নিযুক্ত রয়েছে। বর্তমান সময়ে বিদ্যালয় থেকে ঢিলছোঁড়া দুরত্বে মদের কাউন্টার গরে উঠাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ। প্রতিনিয়ত নেশাখোররা নেশায় আশক্তহয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নানান কটুক্তি করছেবলে অভিযোগ।

এছাড়া, নেশাখোররা পরিত্যাক্ত মদের বোতলগুলি বিদ্যালয়ে ছুরে মারে বলে অভিযোগ। এইবিষয়ে বিগতদিনে প্রসাশনিক আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে এই মদের কাউন্টার সরিয়ে নেওয়ার দাবীতে এলাকার বিশিষ্ট সমাজসেবী সত্যজিৎ বিশ্বাস সহ বিদ্যালয়ের ছাত্ররা সংবাদমাধ্যমের দারস্ত হন। সকলের দাবী মদের কাউন্টার এই জায়গা থেকে সরিয়ে নেওয়াহোক। রাজ্য সরকারকে কর প্রদান করে কাউন্টার দেওয়া হয়েছে তাই কাউন্টার বন্ধ করার জন্য বলা হচ্ছে না। সকলে চাইছে কাউন্টারটি এই জায়গা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হোক। না হলে সকলে মিলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানায়। এখন দেখার বিষয় বিদ্যালয়ের ছাত্রদের সুবিধার্থে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top