News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্টরা কখনো রাষ্ট্রবাদী না, তারা দেশকে ভালোবাসে না : মন্ত্রী রতনলাল নাথ
Image

কমিউনিস্টরা কখনো রাষ্ট্রবাদী না, তারা দেশকে ভালোবাসে না : মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১৬ মে : কমিউনিস্টরা কখনো রাষ্ট্রবাদী না, তারা দেশকে ভালোবাসে না। তারা পাকিস্তান প্রেমী, তারা চিন প্রেমী। আজ এমনটাই বললেন মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার মোহনপুর মহকুমাধীন পূর্ব নোয়াগাঁও এলাকায় মাইক্রো ওয়াটার শেড প্রকল্পের সুবিধাভোগী হরিচরণ দেব্বর্মার ১ হেক্টর জমিতে রাবার গাছ লাগানোর সূচনা করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

এই রাবার গাছ রোপণ কর্মসূচিতে মন্ত্রী রতন লাল নাথ বলেন, কৃষকদের আয় দ্বিগুণ,তিনগুণ বৃদ্ধি করাই হলো সরকারের মূল লক্ষ্য।এই সময় তিনি পশ্চিমবঙ্গ সিপিআইএমের সম্প্রতি জম্মু কাশ্মীরের পহেলগ্রামে ২৬জন পর্যটকদের নির্মমভাবে খুন করে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীরা। এর প্রতিবাদে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে দেশের বিরোধিতা, ও ভারতের ৩ বাহিনীর বিরোধিতার কার্যকলাপ নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কমিউনিস্টরা কখনো রাষ্ট্রবাদী না, তারা দেশকে ভালোবাসে না,তারা পাকিস্তান প্রেমী,তারা চিন প্রেমী। এই সিপিআইএম ভারতের উপর চীনের আক্রমণের সময়েও দেশের বিরোধিতা করেছে তারা দাবি করেছিলেন চিন ভারতের উপর আক্রমণ করেনি ভারত চীনকে আক্রমণ করেছিল, এমনটাই অভিযোগ করেন মন্ত্রী।

এদিন এছাড়াও উপস্থিত ছিলেন এস.এল.এন এর সি.ই.ও শরদিন্দু দাস, হেজামারা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক, সিধাই থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top