News Flash

Image

২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক দুই

আগরতলা, ১৬ মে: গোপন সূত্রের ভিত্তিতে আজ ধর্মনগর থানার পুলিশ এক সফল মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানে ২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, দিঘলবাগ থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তার ধারে আগে থেকেই ওঁত পেতে ছিল পুলিশের একটি দল। গোপন সূত্রে জানা যায়, ওই পথে ব্রাউন সুগারের আদান-প্রদানের পরিকল্পনা রয়েছে। সেই তথ্য অনুযায়ী, আজ বিকেল চারটা নাগাদ দুই যুবক স্কুটিতে করে ঘটনাস্থলে এলে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় দুইটি সাবানের কেসের ভিতর থেকে প্রায় ২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক দ্রব্য ঘটনাস্থলেই পরীক্ষা ও ওজন করা হয়। আটককৃত দুই যুবকের নাম যহন শুক্ল বৈদ্য ও রাজদীপ চাষা, দু’জনেই ধর্মনগরের আলগাপুর এলাকার বাসিন্দা।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।
ধর্মনগর সহ উত্তর জেলার বিভিন্ন এলাকায় ক্রমেই বেড়ে চলেছে ব্রাউন সুগারের অবৈধ ব্যবসা। বিশেষ করে যুবক-যুবতীদের মধ্যে এই মাদকের প্রভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তবে পুলিশের আজকের এই অভিযান মাদকচক্রের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top