News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচন কমিশনের সাথে আম আদমী পার্টির বৈঠক অনুষ্ঠিত
Image

নির্বাচন কমিশনের সাথে আম আদমী পার্টির বৈঠক অনুষ্ঠিত

নয়াদিল্লি, ১৫ মে:
নয়াদিল্লির নির্বাচন সদনে আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু এবং নির্বাচন কমিশনার ড. বিবেক যোশীর সঙ্গে মতবিনিময় করেন ন্যাশন্যাল কনভেনার অরবিন্দ কেজরীওয়ালের নেতৃত্বে আম আদমী পার্টির প্রতিনিধিগন। বিভিন্ন জাতীয় এবং রাজ্যন্তরীয় রাজনৈতিক দলগুলির সভাপতিদের সঙ্গে ভারতের নির্বাচন কমিশনার যে মতবিনিময় করেন আজ এই বৈঠক তারই অঙ্গ। মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় এবং রাজ্যদলের সভাপতিগণ তাদের পরামর্শ এবং উদ্বেগ সরাসরি কমিশনের কাছে তুলে ধরতে পারছেন।

বর্তমানে বিদ্যমান আইনিকাঠামোর মধ্যে থেকে সমস্ত অংশীদারদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়াকে কিভাবে আরও শক্তিশালী করে তোলা যায় সে সম্পর্কে নির্বাচন কমিশনের খোলামেলা দৃষ্টিভঙ্গির সঙ্গে এই ধরনের মতবিনিময় অনুষ্ঠান সঙ্গতিপূর্ণ। এর আগে ৬ মে, ২০২৫ দলীয় সভাপতি কুমারী মায়াবতীর নেতৃত্বে বহুজন সমাজ পার্টি (বি.এস.পি.), ৮ মে, ২০২৫ দলীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ১০ মে, ২০২৫ সাধারণ সম্পাদক এম.এ. বেবির নেতৃত্বে সি.পি.আই (এম), ১৩ মে, ২০২৫ দলীয় সভাপতি কর্ণাড সাংমার নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিনিধিদের সাথে কমিশনের মতবিনিময় হয়েছিলো।

এর আগে সবমিলিয়ে ৪,৭১৯টি সর্বদলীয় বৈঠক করা হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকগণ (সিইও) ৪০টি, জেলা নির্বাচন আধিকারিকগণ (ডি.ই.ও.) ৮০০টি এবং ই.আর.ও.-রা ৩,৮৭৯টি বৈঠক করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের ২৮ হাজারেরও বেশি প্রতিনিধিগণ এই বৈঠকগুলিতে অংশ নিয়েছেন। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top