News Flash

  • Home
  • বিনোদন
  • “সিঁদুর ” নামে নবজাতকদের সম্মান: অপারেশন সিন্দুর-এ ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে কুশিনগরে অভিনব শ্রদ্ধা
Image

“সিঁদুর ” নামে নবজাতকদের সম্মান: অপারেশন সিন্দুর-এ ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে কুশিনগরে অভিনব শ্রদ্ধা

কুশিনগর, ১২ মে : জম্মু ও কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী পরিচালিত অপারেশন সিঁদুর -এর প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরপ্রদেশের কুশিনগর মেডিকেল কলেজে ১০ ও ১১ মে জন্ম নেওয়া ১৭টি কন্যাশিশুর নাম রাখা হয়েছে “সিঁদুর “।

কুশিনগর মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. আর. কে. শাহি জানান, “মাত্র দুই দিনে জন্ম নেওয়া ১৭টি শিশুকন্যার পরিবার তাঁদের নাম রেখেছেন ‘সিঁদুর ‘। এটি এক অভিনব ও আবেগঘন বার্তা।”

গত মাসে জম্মু ও কাশ্মীরের আনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈসরান ময়দানে বন্দুকধারীদের হামলায় ২৬ জন সাধারণ নাগরিক প্রাণ হারান। এর জবাবে ভারতীয় সেনাবাহিনী ৭ মে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী পরিকাঠামোর উপর হামলা চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর ।

নবজাতকদের মধ্যে একজনের মা অর্চনা শাহী বলেন, “পাহেলগাম হামলায় বহু বিবাহিত নারী বিধবা হয়ে পড়েছেন। সেনাবাহিনীর এই প্রতিশোধমূলক পদক্ষেপ আমাদের মনে সাহস জুগিয়েছে। ‘সিঁদুর ‘ এখন কেবল একটি শব্দ নয়, এটি একটি আবেগ।”

তাঁর স্বামী অজিত শাহী বলেন, “আমরা আগেই ঠিক করে রেখেছিলাম—মেয়ে হলে নাম রাখব ‘সিঁদুর ‘। এই শব্দ আমাদের কাছে অনুপ্রেরণার প্রতীক।”

পদরৌনার বাসিন্দা মদন গুপ্ত জানান, তাঁর পুত্রবধূ কাজল সেনাবাহিনীর সাহসিকতা দেখে এতটাই অভিভূত হন যে মেয়ের নাম সিঁদুর রাখার সিদ্ধান্ত নেন। “এই নাম শুধু একটি স্মৃতিচিহ্ন নয়, একটি গর্বের প্রতীকও,” বলেন তিনি।

ভাটহাহী বাবু গ্রামের বাসিন্দা ব্যাসমুনি বলেন, “আমার মেয়ে যখন বড় হবে, তখন সে এই নামের অর্থ উপলব্ধি করে দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে।”

পদরৌনার প্রিয়াঙ্কা দেবী সহ আরও বহু মা তাঁদের কন্যাসন্তানের নাম ‘সিঁদুর ‘ রেখেছেন বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

এই নামগুলো সময়ের সাথে সংবাদপত্রের শিরোনাম থেকে সরে গেলেও, প্রতিদিনকার জীবনে তারা মনে করিয়ে দেবে বীরত্ব, আত্মত্যাগ এবং দেশপ্রেমের এক অনন্য উদাহরণ।

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top