News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রহস্যজনকভাবে নাবাল‌কের মৃত‌দেহ উদ্ধা‌র, চাঞ্চল্য
Image

রহস্যজনকভাবে নাবাল‌কের মৃত‌দেহ উদ্ধা‌র, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ মে:
রহস্যজনকভাবে এক নাবাল‌কের মৃত‌দেহ উদ্ধা‌রের ঘটনায় তীব্র চাঞ্চল‌্য সৃষ্টি হয়েছে। ঘটনা উত্তর ত্রিপুরার চুরাইবারি থানাধীন খাদিমপাড়া এলাকায়।

উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানাধীন খাদিমপাড়া তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল খালিকের নয় বছরের নাবালক পুত্র জামিল হোসেন শ‌নিবার বিকা‌লে নিজ বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। প‌রে তার মৃতদেহ রহস্যজনকভাবে উদ্ধার হয় নিজ বাড়ি থেকে কয়েক মিটার দূরব‌র্তি কৃষি ক্ষেতের এক জলাভু‌মিতে। চাঞ্চল্যকর এমন খব‌রে দলবল নি‌য়ে তদ‌ন্তে না‌মেন চুরাইবারি থানার এসআই প্রদীপ বর্মন।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে চুড়াইবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে প্রেরন ক‌রে। আজ মৃতদেহ ময়না তদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে ‌দেয় পুলিশ। এদিকে মৃত নাবালকের কাকা সাবুল মিয়া সংবাদ প্রতিনিধিদের ক্যামেরা মুখোমুখি হয়ে জানান নাবালকের মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। উনারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ঘটনার সঠিক তদ‌ন্তের জন‌্য। উক্ত ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top