News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংঘর্ষবিরতি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে
Image

সংঘর্ষবিরতি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে

আগরতলা, ১১ মে : দুই দেশের মধ্যে যুদ্ধ থামলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই চলতেই থাকবে। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী জানান, সংঘর্ষবিরতি ঘোষণা করা হলেও পাকিস্তান তা লঙ্ঘনের চেষ্টা করেছে। তবে ভারতীয় সেনাবাহিনী তা সফলভাবে প্রতিহত করেছে। তিনি বলেন, সংঘর্ষবিরতির পরও পাকিস্তানের কার্যকলাপ উদ্বেগজনক। তবে ভারত সব ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত।

ডাঃ সাহা আরও বলেন, আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, তা সময়ই বলবে। তবে দেশের নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে ভারত কখনও আপস করবে না।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top