News Flash

Image

মা ও তাঁর প্রেমিকের হাতে ১০ বছরের শিশুর খুন, স্যুটকেসে ভরে লাশ ফেলা হলো ঝোপে

গুয়াহাটি, ১১ মে : অসমের গুয়াহাটিতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ গেল এক ১০ বছর বয়সী শিশুর। পুলিশের তরফে জানানো হয়েছে, শিশুটিকে খুন করে তার দেহ একটি স্যুটকেসে ভরে ঝোপের মধ্যে ফেলে দেয় তার মায়ের প্রেমিক।

গুয়াহাটি (পূর্ব) থানার ডেপুটি কমিশনার মৃণাল ডেকা জানিয়েছেন, শনিবার শিশুটির মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগে তিনি জানান, তার সন্তান টিউশনে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। ডেকা বলেন, “আমরা তদন্ত শুরু করি এবং বাসিষ্ঠ মন্দিরের কাছে একটি ঝোপের মধ্যে একটি স্যুটকেস দেখতে পাই। খুলে দেখা যায়, শিশুটিকে খুন করে তার দেহ সেখানে ফেলা হয়েছে।” তদন্তের সময়, শিশুটির মায়ের প্রেমিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং পুলিশকে স্যুটকেসের অবস্থান দেখান।

ডেপুটি কমিশনার বলেন, “আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। শিশুটির মাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সম্ভাব্য জড়িত থাকা নিয়ে।” ঘটনাস্থলে ফরেনসিক দল এবং সিআইডি-র আধিকারিকরা গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। ডেকা আরও জানান, “শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যা সোমবার সম্পন্ন হবে। তদন্ত অব্যাহত রয়েছে।” এই বর্বরোচিত ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top