News Flash

Image

ইম্ফলে রাজ্যপালের কাছে অভিযোগপত্র জমা রিমস-এর পড়ুয়ারা

ইম্ফল, ১০ মে: ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের ছাত্রছাত্রীরা শনিবার রাজভবনে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের অসন্তোষ ও অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন। রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, কল্যাণ এবং একাডেমিক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী থাকার ও ক্যাম্পাসে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

এমবিবিএস,বিডিএস , এমএলটি,ও বিএসসি নার্সিং বিভাগের ছাত্রছাত্রীরা গত বুধবার রাত থেকে আন্দোলনে নেমেছেন। তাঁদের দাবি, রিমসের ডিরেক্টর, ডিন ও সাব-ডিনকে পদত্যাগ করতে হবে। অভিযোগ, ২৪ এপ্রিল কলেজের একটি অনুষ্ঠানে ওই কর্তারা অশ্লীল মন্তব্য করেন, ছাত্রীদের হয়রানি করেন, ৩০ এপ্রিলের এক পিকনিকের জেরে অতিরিক্ত জরিমানা চাপানো হয় এবং হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনার জেরে ক্যাম্পাসে পুলিশের উপস্থিতিও দেখা যায়। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের পথে যাবেন।
অন্যদিকে, রিমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ছাত্রদের শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজের ক্লাস এড়িয়ে পিকনিকে যাওয়ার আগে তাদের বারবার সতর্ক করা হয়েছিল। শাস্তির মধ্যে ছিল ১৫ দিনের সাসপেনশন, জরিমানা এবং বাড়িতে থাকার নির্দেশ।

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top