News Flash

  • Home
  • দেশ
  • রাজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণে অতিরিক্ত জেলা কমিশনার রাজ কুমার থাপা নিহত, মৃত্যু আরও দুই
Image

রাজৌরিতে পাকিস্তানের গোলাবর্ষণে অতিরিক্ত জেলা কমিশনার রাজ কুমার থাপা নিহত, মৃত্যু আরও দুই

রাজৌরি, ১০ মে : শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা রাজৌরিতে পাকিস্তানের সেনাবাহিনীর লক্ষ্যভেদী গোলাবর্ষণে অতিরিক্ত জেলা কমিশনার রাজ কুমার থাপা নিহত হয়েছেন। পাকিস্তান সেনা তাঁর সরকারি বাসভবনকে সরাসরি লক্ষ্য করে হামলা চালায় বলে সরকারি সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, থাপার বাসভবনে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে নিক্ষিপ্ত আর্টিলারি শেল আঘাত হানার সময় তাঁর দুই স্টাফ সদস্য গুরুতর আহত হন। তাদের দ্রুত রাজৌরি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে থাপা হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়েছে।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এক্স-এ লেখেন, “রাজৌরি থেকে ভয়ঙ্কর খবর মিলেছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের একজন নিবেদিতপ্রাণ অফিসারকে হারালাম। মাত্র গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সফরে সঙ্গী ছিলেন ও আমি যে অনলাইন বৈঠকটি পরিচালনা করেছিলাম, তাতেও অংশ নেন।”

তিনি আরও লেখেন, “আজ তাঁর সরকারি বাসভবনে পাকিস্তান সেনার গোলা আঘাত হানে, যার ফলে আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপা শহীদ হন। এই অকাল মৃত্যুর খবরে আমি স্তব্ধ ও শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।” মুখ্যমন্ত্রী আরও আবেদন জানান, *“সবাই ঘরের ভিতরেই থাকুন। গুজব ও অপ্রমাণিত খবর ছড়াবেন না। একসঙ্গে আমরা এই কঠিন সময় পার করব।” রাজ কুমার থাপা ১৯৮৯ সালে জম্মুর সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। প্রশাসনের এক অনুগত ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।

শনিবার ভোরে পাকিস্তান সীমান্তের বিভিন্ন অঞ্চল থেকে বেসামরিক এলাকাগুলিকে লক্ষ্য করে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালানো হয়। রাজৌরির পুরনো শহর এলাকায় একাধিক আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, শ্রীনগরে পাকিস্তান এয়ার ফোর্সের ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতের বিমানবাহিনী সক্রিয়ভাবে পাল্টা জবাব দিচ্ছে। প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, সংঘর্ষে পাকিস্তান পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্ত জুড়ে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে এবং উরি, পুঞ্চ, রাজৌরি ও অন্যান্য সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনও পাকিস্তানের পক্ষ থেকে ভারী গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক আরও গভীর হয়েছে, সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসভবন ছেড়ে অন্যত্র সরিয়ে যাচ্ছেন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top